• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

গণঅভ্যুত্থান না হলে আয়নাঘরে যেতাম: মাসউদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৪:২০ পি.এম.
আবদুল হান্নান মাসউদ-ছবি ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘যদি ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে না যেতেন, তাহলে হয়তো আমাকে মাটির নিচে কিংবা আয়নাঘরে থাকতে হতো। গণঅভ্যুত্থান সফল হয়েছে বলেই আজ আপনাদের সামনে কথা বলতে পারছি।’

শুক্রবার (১৫ আগস্ট) দুপুর ১২টায় হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায় নদীভাঙনকবলিত অঞ্চলে জিওব্যাগ ডাম্পিং কাজ পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আবদুল হান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। কখনও ভোট চাইতে আসবো না। যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমার কোনও আপত্তি নেই। তবে আমি চাই, অবহেলিত হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।’

তিনি উপস্থিত জনসাধারণকে নিজেদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাতে না জড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আমার কাছে ওয়াদা করুন, নিজেদের মধ্যে হানাহানি করবেন না। বিএনপি-জামায়াত বা এনপিপি-যেই রাজনীতি করুক না কেন, আমাদের ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে।’

হাতিয়ার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মাসউদ বলেন, ‘আমি সরকারের কোনও মন্ত্রী বা উপদেষ্টা নই। তবে আমি আপনাদের সুখ-দুঃখ সরকারের সংশ্লিষ্টদের কাছে তুলে ধরার চেষ্টা করি এবং প্রকল্প আনার জন্য কাজ করছি।’

তিনি জানান, নদীভাঙনের কষ্ট তিনি নিজেও উপলব্ধি করেন। "আমার আত্মীয়রাও একাধিকবার নদীভাঙনে সবকিছু হারিয়েছেন। এ মাসের শেষদিকে জাপান থেকে একটি টিম হাতিয়ায় পরিদর্শনে আসবে। আমরা যদি সঠিকভাবে কাজ করার সুযোগ পাই, আগামী পাঁচ বছরের মধ্যে হাতিয়াকে সেন্টমার্টিন থেকেও সুন্দর করা সম্ভব হবে।"

এ সময় এনসিপির নোয়াখালী জেলার সংগঠক কাজী তানভীর, ইয়াছিন আরাফাত, মেহেদী হাসান সীমান্ত এবং হাতিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী শামসুল তিব্রিজসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার