• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
দুই শিশুকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ বিদ্যুতের দাম ১৭ থেকে ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না ডেমরায় বাসায় ঢুকে অস্ত্রের মুখে ডাকাতি জবির বাসে নবীনদের হেনস্তা করলে কঠোর শাস্তির নির্দেশ শাপলা চত্বরের প্রতিবাদহীনতাই কাল হয়েছিল : আলী হাসান উসামা রাষ্ট্র ও রাজনীতিকে প্রশ্ন করতে পারাটাই হচ্ছে গণমাধ্যমের দক্ষতা : তথ্যমন্ত্রী বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জঙ্গি কারখানা হতে দেবো না : শিক্ষামন্ত্রী গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সেও গুলি মানবাধিকারকর্মীরা জনকল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে : আবদুস সালাম

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই: ধর্ম উপদেষ্টা

সুনামগঞ্জ প্রতিনিধি    ১৫ আগস্ট ২০২৫, ০৪:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নির্বাচনে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের রাজার গ্রামের শ্রী শ্রী অদ্বৈত জন্মধাম (পণতীর্থ) কেন্দ্রীয় পরিচালনা কমিটি আয়োজনে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‌‘নির্বাচনকে সামনে রেখে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা নেই। আশা করি ফেব্রুয়ারি মাসে সুষ্ঠু সুশৃঙ্খলভাবে উৎসব মুখর পরিবেশ নির্বাচন সম্পন্ন হবে। তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিচ্ছে। নির্বাচন হলে নির্বাচিত সরকারের হাতে আমাদের দায়িত্ব হস্তান্তর করে আমরা আমাদের পুরানো ঠিকানায় চলে যাব।’

গাজীপুর সাংবাদিক হত্যা প্রসঙ্গে ধর্ম উপদেষ্টা বলেন, ‘কোনো নিরাপরাদ মানুষকে হত্যা করা জঘন্যতম অপরাধ। যে সকল সাংবাদিক হত্যা হয়ে এর সঙ্গে জড়িত তাদের গ্রেপ্তার করা হয়েছে। আমরা আগামী দিনেও যে কোনো অপরাধ ও মবের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স অনুসরণ করছি।’

উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘সাম্প্রদায়িকতা ক্যান্সারের মত কাজ করে। এর থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ সকলের। সত্যতা ধর্মপরায়ণতা একটা জাতিকে আকাশে তুলে রাখে। ধর্ম ছেড়ে দিলে পাতালে চলে যাবেন। দেশের স্বার্থে আমরা ঐক্য বদ্ধ।’

এর আগে তিনি ২৫ কোটি টাকা ব্যয়ে শ্রী শ্রী অদ্বৈতচার্য মন্দির কমপ্লেক্স নির্মাণ কাজ পরিদর্শন করেন মন্দির কমিটি ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বিদের নিয়ে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
টমটমচালক হত্যা নিজাম হাজারীসহ ১২৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় ৩ র‌্যাব সদস্য আহত
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ
বন সীমানায় গড়ে ওঠা করাতকল উচ্ছেদ