• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেজাজ হারালেন আলিয়া!

বিনোদন ডেস্ক    ১৫ আগস্ট ২০২৫, ০৭:৪৮ পি.এম.
আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। স্বভাবগতভাবে শান্তশিষ্ট হলেও ২০২৩ সালে নিজের ঘরে বসে অনাকাঙ্ক্ষিতভাবে লেন্সবন্দি হওয়ার পর থেকেই পাপারাজ্জিদের সীমালঙ্ঘন নিয়ে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবুও থামেনি ছবি শিকারিদের বাড়াবাড়ি। আবারও সেই সীমা চূড়ান্তভাবে অতিক্রম করায় পাপারাজ্জিদের ওপর ক্ষোভ ঝাড়লেন এই অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পিকলবল খেলে বাড়ি ফিরছিলেন আলিয়া। ঠিক তখনই ফটোশিকারিরা তার পিছু ধাওয়া করে আবাসনে ঢুকে পড়েন। এমনকি তার বাড়ির প্রবেশদ্বারের সামনে গিয়ে বাধা দেন। পাপারাজ্জিদের এমন আচরণেই মেজাজ হারান আলিয়া।

পাপারাজ্জিদের উদ্দেশে আলিয়া বলছেন, ‘গেটের ভেতরে ঢুকবে না একদম। এটা তোমাদের বাড়ি নয়। দয়া করে বাইরে যাও। এখান থেকে বের হও। তোমরা এখানে ঢুকতে পারবে না।’ তবে আলিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও পাপারাজ্জিরা ছবি তোলা বন্ধ করেননি।

আলিয়া বলেন, ‘আপনারা এখনো কথা শুনছেন না। বাহ, ধন্যবাদ।’ আলিয়ার এমন কড়া মেজাজ এবং কথোপকথনের ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকি নেটিজেনরা আলিয়ার এমন প্রতিক্রিয়ার পক্ষে মত দিচ্ছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’