• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম: নাহিদ

নিজস্ব প্রতিবেদক    ১৬ আগস্ট ২০২৫, ০৬:৪০ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মের মাধ্যমে শিখিয়েছেন অন্যায়ের কাছে মাথা নত না করা, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থাকা এবং দুর্বল-নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত ধর্ম। আজকের বিশ্বে, যখন বিভাজন ও অবিশ্বাস ছড়িয়ে পড়ছে, তখন তার এই শিক্ষা আমাদের জন্য এক উজ্জ্বল দিশারী।

শনিবার (১৬ আগস্ট) জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বার্তায় এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, আজ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র দিনে আমি দেশের হিন্দু সম্প্রদায়সহ সব ধর্ম-বর্ণের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তিনি বলেন, বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস। এই মাটিতে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতি মিলেমিশে এক অনন্য মানবিক ঐতিহ্য গড়ে তুলেছে। এই ঐতিহ্য আমাদের শক্তি, এই ঐতিহ্যই আমাদের গৌরব।

এনসিপির আহ্বায়ক বলেন, জন্মাষ্টমী কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির প্রতীক। আমরা বিশ্বাস করি, সামাজিক সম্প্রীতি রক্ষা সবার যৌথ দায়িত্ব। এই দায়িত্ব পালনে জাতীয় নাগরিক পার্টি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। কারণ আমরা জানি দায়, দরদ ও সম্প্রীতির রাজনীতি ছাড়া সমাজে ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

নাহিদ বলেন, আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক আমরা ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদায় বাস করবে, একে অপরের আনন্দে শরিক হবে, একে অপরের দুঃখে পাশে দাঁড়াবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের