• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গোপালগঞ্জের বিএনপির সমাবেশে জনতার ঢল

গোপালগঞ্জ প্রতিনিধি    ১৬ আগস্ট ২০২৫, ০৯:২৮ পি.এম.
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী থানার মহেশপুর ইউনিয়নে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের কর্মীসভা জয়নগর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও কাশিয়ানী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম শেখ। মহেশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুল ইসলাম ও কাশিয়ানী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন খানের সঞ্চালনায় এবং মোঃ শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিমুজ্জামান সেলিম বলেন, “বিগত পতিত স্বৈরাচারী সরকারের সাথে আমি কখনো আপোষ করিনি, যার ফলশ্রুতিতে আমি মামলা-মোকদ্দমার শিকার হয়েছি, জেল খেটেছি; তবুও আমি কখনো এলাকা ছেড়ে যাইনি।”

তিনি বলেন, “যারা নিরীহ নিরপরাধ মানুষ, তাদের যেন প্রশাসন বা রাঘববোয়ালরা কোনো প্রকার হয়রানি না করে, সেজন্য নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ করছি।” গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সকলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে মহেশপুর ইউনিয়নের কৃতি সন্তান সেলিমুজ্জামান সেলিমকে ভোট দিয়ে জয়ী করে এলাকার উন্নয়নের সুযোগ দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

গোপালগঞ্জ-১ আসনটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকলেও সাম্প্রতিক সময়ে বিএনপির জোরালো সংগঠনিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। এই সমাবেশে বিপুল জনসমাগম দলটির ক্রমবর্ধমান জনপ্রিয়তার ইঙ্গিত দিচ্ছে। আসন্ন নির্বাচনে এই অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা কতটা তীব্র হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী