• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জি কে শামীমের খালাসের রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ১২:১৫ পি.এম.
জি কে শামীম- ছবি সংগৃহীত

অর্থ পাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পাওয়া সাবেক যুবলীগ নেতা ও ক্যাসিনোকাণ্ডে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের রায় স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।

রোববার (১৭ আগস্ট) আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের শুনানি হতে পারে বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা গেছে।

এর আগে, গত ৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মবিন ও বিচারপতি জাবিদ হোসেনের বেঞ্চ জি কে শামীমকে অর্থ পাচারের মামলায় খালাস দেন।

২০২৩ সালের ১৭ জুলাই অর্থ পাচার আইনে জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড এবং তার সাত দেহরক্ষীকে চার বছর করে সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম। সেই সঙ্গে ৩ কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

বিচারকের পর্যবেক্ষণে বলা হয়, “অস্ত্রবাজ, টেন্ডারবাজ ও অর্থ পাচারকারীরা দেশের উন্নয়ন ও অর্থনীতির জন্য হুমকি। তারা কোনো আদর্শ লালন না করে আদর্শকে ঢাল হিসেবে ব্যবহার করে অবৈধ সম্পদ গড়ে তোলে।”

এর আগে ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর অস্ত্র আইনে জি কে শামীম ও তার সাত দেহরক্ষীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০১৯ সালের ২০ সেপ্টেম্বর র‍্যাব অভিযান চালিয়ে শামীমের নিকেতনস্থ বাসা ও অফিস থেকে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, ১৬৫ কোটি টাকার এফডিআর, ১ কোটি ৮১ লাখ টাকা নগদ, বিদেশি মুদ্রা ও মদ জব্দ করে।

পরে ২১ সেপ্টেম্বর গুলশান থানায় র‌্যাব-১-এর নায়েব সুবেদার মিজানুর রহমান অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। ২০২০ সালের ৪ আগস্ট সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ আদালতে চার্জশিট জমা দেন এবং ১০ নভেম্বর বিচার শুরু হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের