• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

হাসিনা-কামালের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ১২:৩৮ পি.এম.
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ছবি সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। 

রোববার (১৭ আগস্ট) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।

ষষ্ঠ সাক্ষী হিসেবে আজ আদালতে সাক্ষ্য দেন জুলাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হওয়া সবজি বিক্রেতা আব্দুস সামাদ। এছাড়াও আজ আরও কয়েকজন সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।

এর আগে, গত ৬ আগস্ট তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা সম্পন্ন হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে রিনা মুর্মু ও একেএম মঈনুল হক ট্রাইব্যুনালে তাদের জবানবন্দি দেন। এখন পর্যন্ত মামলাটিতে মোট ৫ জন সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, চলতি বছরের ১০ জুলাই শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

এদিকে, আজ একই দিনে রামপুরা, মোহাম্মদপুর ও আশুলিয়ায় করা আরও তিনটি মামলায় মোট ১৫ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এসব মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়ে দিয়েছেন আদালত।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের