• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণ অপরিহার্য: বিইআরসি চেয়ারম্যান পরীমণি ইস্যুতে চাকরি হারালেন এডিসি সাকলায়েন

বাবর-রিজওয়ানহীন পাকিস্তান, এশিয়া কাপে নেতৃত্বে সালমান আগা

স্পোর্টস ডেস্ক    ১৭ আগস্ট ২০২৫, ০২:৩৫ পি.এম.
ছবি: সংগৃহীত

অবশেষে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গুঞ্জনই সত্যি হলো-দলে জায়গা হয়নি অভিজ্ঞ দুই ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ফরম্যাটে ধারাবাহিকভাবে বাইরে থাকা এই দুই তারকাকে আসন্ন টুর্নামেন্টেও বিবেচনায় আনেনি নির্বাচকরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিতব্য এই এশিয়া কাপে পাকিস্তান দলের নেতৃত্বে থাকবেন সালমান আগা। দলে রাখা হয়েছে ফর্মে থাকা ব্যাটার ফখর জামান, সাইম আইয়ুব ও খুশদিল শাহকে। উইকেটকিপার হিসেবে সুযোগ পেয়েছেন মোহাম্মদ হারিস।

পেস আক্রমণে আছেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ ও হাসান আলী। স্পিন বিভাগে রয়েছেন মোহাম্মদ নওয়াজ ও আবরার আহমেদ।

এশিয়া কাপের আগে একই দল অংশ নেবে একটি ত্রিদেশীয় সিরিজে, যেখানে প্রতিপক্ষ আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। ২৯ আগস্ট শুরু হয়ে ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই সিরিজ, সব ম্যাচই শারজাহতে। এরপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ, যার ফাইনালসহ সব ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবি ও দুবাইয়ে।

গ্রুপ ‘এ’তে পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, ওমান ও স্বাগতিক আমিরাত।

পাকিস্তান দল: সালমান আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে