• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামিন পেলেন সেই রিকশাচালক আজিজুর

আদালত প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৩:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত

৪০০ টাকা দিয়ে ফুল কিনে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার রিকশাচালক আজিজুর রহমানের জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৭ আগস্ট) দুপুরে শুনানি শেষে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাকে জামিন দেন। 

এদিন আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেন। 

এর আগে শনিবার আজিজুরকে জুলাই আন্দোলনের একটি হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌহিদুর রহমান এ আবেদন করেন। 

এর আগে শুক্রবার (১৫ আগস্ট) রাজধানীর ধানমন্ডির ৩২-এ ফুল দিতে গিয়ে মারধরের শিকার হন আজিজুর। পরে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
মঞ্জুরুল আহসান মুন্সী: কুমিল্লা-৪ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা
৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ
পরীক্ষা শুক্রবার ৫০তম বিসিএস পরীক্ষা স্থগিতের রিট খারিজ