• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ধর্ম ব্যবসায়ীদের জায়গা বাংলাদেশে হবে না : রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৮:১১ পি.এম.
ব্যারিস্টার রুমিন ফারহানা ছবি: সংগৃহীত

বিএনপির সহআন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ধর্মকে ব্যবহার করে যারা মানুষকে বিভক্ত করতে চায়, তারা আসলে এই দেশের চিরায়ত সম্প্রীতির শত্রু। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ধর্মব্যবসায়ীদের কোনো জায়গা এই বাংলাদেশে হবে না।

রোববার (১৭ আগস্ট) চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি আয়োজিত মাতৃসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এই দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সবাই মিলে গড়ে উঠেছে। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। সাধারণ মানুষ ধর্ম নিয়ে বিভাজন চায় না। কিন্তু একটি মহল সব সময় ধর্মকে ব্যবসার হাতিয়ার বানিয়েছে। বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। দেশের মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করেছে।

তিনি বলেন, শ্রীকৃষ্ণ মানবপ্রেম, সত্য ও ন্যায়ের শিক্ষা দিয়েছেন। তার জীবনের প্রতিটি অধ্যায়ে রয়েছে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার উদাহরণ। দ্রৌপদীর পাশে দাঁড়িয়ে নারীর মর্যাদা সমুন্নত করার শিক্ষা আমাদের আজও প্রাসঙ্গিক। তাই নারীকে সম্মান জানানো, মর্যাদা দেওয়া এটাই শ্রীকৃষ্ণের অন্যতম শিক্ষা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের