• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ক্রীড়া উপদেষ্টার স্বেচ্ছাচারিতায় ক্রীড়াঙ্গন ধ্বংসের পথে: আমিনুল হক

নিজস্ব প্রতিবেদক    ১৭ আগস্ট ২০২৫, ০৮:৩১ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, বাংলাদেশের প্রতিটি ক্রীড়া ফেডারেশনকে ক্রীড়া উপদেষ্টা নিজের মতো করে সাজিয়েছেন। তার লোকজন দিয়ে, আওয়ামী দোসরদের দিয়ে তিনি এডহক কমিটি গঠন করেছেন। এর দায়ভার একদিন তাকেই নিতে হবে। ক্রীড়াঙ্গনের পরিবারগুলোর সামনে একদিন তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

রোববার (১৭ আগস্ট) বিকেলে রাজধানীর খিলক্ষেত তলনা রুহুল আমিন খান উচ্চ বিদ্যালয় মাঠে “জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট”-এর দ্বিতীয় সেমিফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, স্বৈরাচারের পতনের পর থেকে আমরা ভেবেছিলাম ক্রীড়াঙ্গন নতুনভাবে ঘুরে দাঁড়াবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলতে হচ্ছে- ক্রীড়া উপদেষ্টা সেই স্বৈরাচারের মতোই স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। ফুটবল ফেডারেশন, ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা- সব জায়গায় নিজের লোক বসাচ্ছেন।

তিনি বলেন, আমরা চাই ক্রিকেট বোর্ড একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত হোক। কিন্তু ক্রীড়া উপদেষ্টার অযাচিত হস্তক্ষেপের কারণে সেই নির্বাচনেও ব্যাঘাত ঘটতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। দেশের কোটি ক্রিকেটপ্রেমী মানুষ একটি সুষ্ঠু ও নিরপেক্ষ ক্রিকেট বোর্ড প্রত্যাশা করছে।

আমিনুল বলেন, আমরা তৃণমূল থেকে ক্রীড়াঙ্গনকে নতুনভাবে গড়ে তুলতে চাই। একটি সমৃদ্ধশালী ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা যুব সমাজকে মাঠে ফিরিয়ে আনতে চাই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সুস্থ ও যোগ্য জাতি হিসেবে গড়ে ওঠে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, আকতার হোসেন, আতাউর রহমান, মুহাম্মদ আফাজ উদ্দিন, হাজী মো. ইউসুফ, মহানগর সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, নুরুল হুদা ভূঁইয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের