• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও পুরস্কার বিতরণ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ১২:৫৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর পাংশায় জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস সপ্তাহের উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এবাদত হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. রবিউল ইসলাম। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনজন সফল মৎস্য চাষীকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ–২০২৫ উদযাপন কমিটির আয়োজনে এসব কর্মসূচি পালন করা হয়েছে। ১৮ আগস্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী