• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

   ১৮ আগস্ট ২০২৫, ০৩:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ভাঙ্গুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এ শ্লোগানকে সামনে রেখে ভাঙ্গুড়ায় শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলার পৌরপার্কে মাছ অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা প্রশাসক মোছাঃ নাজমুন নাহার। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মোঃ নাজমুল হুদা ও মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামিম হাসান প্রমূখ। 

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সফল মাছ চাষি শাহিনুর রহমান শাহীন সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সায়েম ও পৌর ছাত্রদলের আহ্বায়ক রাসেল রানা অন্যান্যরা বক্তব্য রাখেন। 

বক্তারা বলেন, অভয়াশ্রম গড়ে তুললে দেশি মাছের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত হবে। এতে যেমন জীব বৈচিত্র্য টিকে থাকবে, তেমনি দেশি মাছে ভরবে দেশের বাজার। তাই সকলকে মৎস্য সম্পদ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠান শেষে উপজেলার ২জন শ্রেষ্ঠ মৎস্য চাষি ও খামারি কে সম্মাননা প্রদান করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী