• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজবাড়ীতে বিএনপি নেতাকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৫:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার মশিউল আজম চুন্নু ও তার ছেলে ছাত্রদল নেতা খন্দকার শফিউল আজম শিবলুর গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বালিয়াকান্দি উপজেলার সাধারণ মানুষ এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জীবিকার তাগিদে বালিয়াকান্দি উপজেলার বাসিন্দা মাসুম শেখ ২০০৭ সালে ইতালি যান। তার স্ত্রী পলি আক্তার স্থানীয়ভাবে উপসহকারী কৃষি কর্মকর্তা পদে চাকরি করেন। এ সময় থেকে বিএনপি নেতা চুন্নুর ছেলে শিবলু দীর্ঘদিন ধরে পলি আক্তারকে উত্যক্ত করে আসছিলেন। এ ঘটনায় মামলা হলেও পরবর্তীতে তা প্রত্যাহার করা হয়।

বক্তারা আরও জানান, গত ১৫ আগস্ট ইতালি প্রবাসী মাসুম শেখ দেশে ফেরেন। জুমার নামাজ শেষে পিতার কবর জিয়ারত করে ফেরার পথে শিবলু ও তার সহযোগীরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী মাসুম শেখ, তার স্ত্রী উপসহকারী কৃষি কর্মকর্তা পলি আক্তারসহ স্থানীয়রা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার