• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

নেত্রকোণায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্‌যাপন

নেত্রকোণা প্রতিনিধি    ১৮ আগস্ট ২০২৫, ০৭:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

"অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার জেলা মৎস্য অধিদপ্তর এই সব অনুষ্ঠানের আয়োজন করে। মৎস্য সপ্তাহ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাস ভবনের সামনের পুকুরে প্রধান অতিথি হিসেবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। 

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলার সামনের সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিত্বে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ ঘোষ এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক বনানি বিশ্বাস। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, মডেল থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ, সাংবাদিক আলপনা বেগম, মৎস্য ব্যবসায়ী কে এম মারুফ ও মৎস্য চাষি আতিকুর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী