• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

যানজটে নাকাল কমলনগরবাসী

কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০১:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

লক্ষীপুর জেলার কমলনগর উপজেলার প্রাণকেন্দ্র হাজিরহাট ও তোরাবগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে চলমান তীব্র যানজটে অতিষ্ঠ হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ব্যাটারি চালিত রিক্সা, অটো, সিএনজি চালিত ইজিবাইক এবং ভাড়ায় চালিত মোটরসাইকেলের যত্রতত্র পার্কিং ও স্ট্যান্ড দখলের কারণে বাজারের ভেতরে সৃষ্টি হচ্ছে সীমাহীন যানজট। এ ছাড়া এসব যানবাহনের ভয়াবহ শব্দ দূষণে বাজার সংলগ্ন এলাকার পরিবেশ নষ্ট হয়ে পড়ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।

পথচারী ও স্থানীয় শিক্ষার্থীরা জানান, বাজার ব্যবস্থাপনা কমিটি ও ট্রাফিক পুলিশের কার্যক্রম কেবল আশ্বাসেই সীমাবদ্ধ। বাস্তবে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। শিক্ষার্থীদের অভিযোগ বাজারের ভেতর দিয়ে হাঁটার সময় মনে হয় অটোরিকশা গায়ের উপর উঠে আসবে।

নাহিদ ট্রেডার্স, আক্তার চাউল দোকানসহ বেশ কয়েকজন ব্যবসায়ী দিনের বেলা মালবাহী ট্রাক থেকে মালামাল লোড-আনলোড করে, এতে শুধু যানজটই বাড়ছে না, বরং ক্রেতা-বিক্রেতাদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে। বাজারের প্রধান প্রবেশদ্বারগুলোতে যানবাহন দাঁড় করায় জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিসের গাড়িও সহজে প্রবেশ করতে পারে না।

কনস্টেবল রহিম বলেন পুরো কমলনগর উপজেলায় মাত্র একজন ট্রাফিক পুলিশ থাকায় একা আমার পক্ষে এত বড় এলাকার যানজট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বাজার ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ মাস্টার ফাছায়েত আশাবাদ ব্যক্ত করে বলেন, শিগ্রই বাজারের ভেতর থেকে অটো ও সিএনজি স্ট্যান্ড সরিয়ে বাইরে স্থানান্তর করা হবে। এতে বাজারে শৃঙ্খলা ফিরবে।

তিনি আরও বলেন, মাতাব্বর হাটের দিক থেকে আসা যানবাহনের স্ট্যান্ড মাছবাজারের শেষে রাখা হবে। উত্তর দিক থেকে আসা যানবাহনের স্ট্যান্ড মাদ্রাসা গেটে এবং দক্ষিণ বাজারের স্ট্যান্ড একেবারে দক্ষিণ প্রান্তে স্থাপন করা হবে। বাজারের ভেতরে কোনো যানবাহন দাঁড়াতে দেওয়া হবে না। আমরা বাজারের যানজট নিরসনে কাজ করছি। 

জনসাধারণের দাবি, যানজট নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ। নির্দিষ্ট পার্কিং জোন তৈরি, বাজারে মালামাল ওঠানামার জন্য আলাদা নির্দিষ্ট সময় ও স্থান নির্ধারণ, শব্দ দূষণ রোধে আইন প্রয়োগ। 

এইসব বাস্তবায়ন হলে কমলনগরের প্রধান দুই বাজারের চরম যানজট থেকে মুক্তি পাবে কয়েক লাখ মানুষ এবং স্বাভাবিক হবে তাদের দৈনন্দিন জীবনযাত্রা।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার