• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মাদারীপুরে রাজনৈতিক বিরোধে বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ

রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

মাদারীপুরে রাজনৈতিক বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে ফেরিওয়ালা বিএনপি কর্মী জাকির শেখকে (৫০) ঘর থেকে তুলে নিয়ে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার এক চোখ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখও অন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। 

রোববার সন্ধ্যায় নতুন শহর এলাকার এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবার ঘটনার বিচার দাবি জানায়। জাকির শেখ সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের পশ্চিম মাঠ বাঘাবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি জীবিকা নির্বাহ করতেন কসমেটিকস ফেরি করে।

পরিবারের অভিযোগ, আওয়ামী লীগের সঙ্গে আপস না করায় প্রতিপক্ষ পরিকল্পিতভাবে এই হামলা চালায়। শনিবার রাতে চুরির সন্দেহে স্থানীয় দুই যুবককে গণপিটুনির জেরে পরদিন সকালে প্রতিপক্ষরা ঘরে ঢুকে জাকিরকে তুলে নিয়ে চোখে খেজুরপাতার কাঁটা দিয়ে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তার একটি চোখ নষ্ট হয়েছে, অপর চোখও টিকবে কি না তা অনিশ্চিত।

এ ঘটনায় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন। দোষীদের আইনের আওতায় আনা হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার