• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জেনেভা ক্যাম্প

শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামি কারাগারে

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পি.এম.
জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সংগৃহীত ছবি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে শিশু শাহ আলম হত্যা মামলায় ২৬ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন— নাসির হোসেন নাশু, ফাইয়াজ হোসেন, রাসেল, হিরা, আল আমিন, জামিল, ফয়সাল হোসেন, গোলাম রসুল, মোস্তাক, সাইদ হোসেন, শুভ, রাকিব, সেলিম, শাওন, মাসুদ রানা, আকাশ, ইসতিয়াক, রাশেদ, রাজ, রাজিব, বশির, পাপ্পু, শাহ আলম, আজাদ হোসেন ও ফয়সাল হোসেনসহ আরও অনেকে।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে জেনেভা ক্যাম্পে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী গ্রুপগুলোর মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১১ আগস্ট বিকেলে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রতিপক্ষরা। এ সময় বসিলা থেকে নানির সঙ্গে দেখা করতে আসা শিশু শাহ আলম হামলার শিকার হয়। চাপাতির কোপের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পিতা রুবেল ১৩ আগস্ট মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ আরও ৫০–৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের