• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বনানীর ‘সিসা বারে’ যুবক হত্যায় ৪ আসামি রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক    ১৯ আগস্ট ২০২৫, ০৫:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় ‘সিসা বারে’ ছুরিকাঘাত করে রাহাত হোসেন রাব্বি (২১) নামে এক যুবককে হত্যা করার ঘটনায় চার আসামিকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- মো. মীর হোসেন (২২), মো. ফজলে রাব্বী (২৪), সাব্বির আহমেদ সুমন (৩০) ও আরাফাত ইসলাম ফাহিম (২৭)।

মামলাটির তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক মো. আমজাদ শেখ প্রত্যেকের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এর বিরোধিতা করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের তথ্যমতে, গত ১৪ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে বনানীর ‘৩৬০ ডিগ্রি’ নামের সিসা বার থেকে নামার সময় ভবনের সিঁড়িতে রাব্বিকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যার ঘটনায় রাব্বির বাবা রবিউল আউয়াল বনানী থানায় মামলা দায়ের করেন।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাব্বি সিঁড়ি দিয়ে নামার সময় তিনজন প্রথমে তাকে ঘিরে ধরে হামলা চালায়। পরে একজন তাকে পেছন থেকে আঘাত করে এবং আরেকজন ডান হাতের কনুইতে ছুরিকাঘাত করে। এই ঘটনার পর পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করেছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী