• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মাদকবিরোধী অভিযানে নেশা জাতীয় ইনজেকশনসহ আটক ১

শেরপুর প্রতিনিধি    ১৯ আগস্ট ২০২৫, ০৫:২৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

শেরপুরে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। ১৮ আগস্ট সোমবার দুপুর দেড়টার দিকে শেরপুর পৌরসভার নাগপাড়া প্রাইমারি স্কুলের পাশে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণ অবস্থায় মোঃ এনামুল মিয়া (৩৭) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ওই দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মোঃ এনামুল মিয়া শেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের দুর্গানারায়নপুর নাগপাড়া মহল্লার গাজী মিয়ার ছেলে।

জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শেরপুর পৌরসভার নাগপাড়া প্রাইমারি স্কুলের পাশে অভিযান চালায়। এসময় মোঃ এনামুল মিয়াকে বুপ্রেনরফিন ইনজেকশন গ্রহণের সময় হাতেনাতে ধরে ফেলেন কর্মকর্তারা এবং তার কাছ থেকে বুপ্রেনরফিন ইনজেকশন ৬ এ্যাম্পুল উদ্ধার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন। পরে মোঃ এনামুল মিয়াকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযানকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রুহুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার