• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

থাইল্যান্ড থেকে ফিরে অসুস্থ ফখরুল, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৯:২৩ এ.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চোখের চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানান, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফিরে ফখরুল গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত বৈঠক শেষে বাসায় ফেরার পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান। রাত ১টার দিকে অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তাকে ভর্তি করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণ শেষে চিকিৎসকরা জানান, তিনি এখন শঙ্কামুক্ত আছেন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট চোখের চিকিৎসার জন্য স্ত্রীকে সঙ্গে নিয়ে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান মির্জা ফখরুল। চিকিৎসা শেষে ছয় দিন পর মঙ্গলবার দেশে ফেরেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের