• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামিন পেয়েও মুক্তি মিললো না সাবেক এমপি চয়নের

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০২:১২ পি.এম.
সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম।

দীর্ঘ ছয় মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে আবারও গ্রেপ্তার হলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর হামলার মামলায় জামিন পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাকে এনায়েতপুরের ইয়াহিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় শাহজাদপুরসহ সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ির একটি বাসা থেকে স্ত্রীসহ চয়ন ইসলামকে আটক করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহজাদপুরে আন্দোলনরত ছাত্র-জনতার উপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেই থেকে তিনি সিরাজগঞ্জ জেলা কারাগারে ছিলেন।

প্রায় ছয় মাস পর, মঙ্গলবার উচ্চ আদালত থেকে তিনি ওই মামলায় জামিন লাভ করেন। জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর সন্ধ্যায় তার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। কিন্তু মুক্তির ঠিক আগ মুহূর্তে তাকে কারাগারের ফটক থেকেই পুনরায় গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেল সুপার এ.এস.এম. কামরুল হুদা জানান, সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম একটি মামলায় জামিন পেয়েছিলেন। কিন্তু তার বিরুদ্ধে এনায়েতপুর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার (ইয়াহিয়া হত্যা মামলা) পি‌টিশন দেওয়ায়, তাকে জেলগেট থেকে আইনানুযায়ী পুনরায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী