• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ২০ আগস্ট ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সেখানে বক্তারা বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে। এ কারণে ফ্যাসিস্টরা নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে।

দিবসটি উপলক্ষে বুধবার (২০ আগস্ট) দুপুরে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

দুপুরে শহরের কালিবাড়ি বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরান থানা ইসলামী সুপার মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবু নাসের সুমন , সদর উপজেলার আহবায়ক বাসির উদ্দিন রিপন,ভারপ্রাপ্ত আহ্বায়ক মিতুন,ও মুখলেসুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও তারা এখনও নানান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা প্রতিবেশী দেশে বসে এ দেশের নির্বাচন বানচালসহ অস্থিরতা তৈরি করতে ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোনোভাবেই যাতে এ দেশে ফ্যাসিস্টদের ঠাঁই না হয়। 

বক্তারা বলেন, আজ অনেকেই নানান প্রশ্ন তুলে আসন্ন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে। তবে আগামী ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করার ক্ষমতা কারোর নেই। জনগণের চাহিদা অনুযায়ী ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকেই বেছে নিবে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার