• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক    ২০ আগস্ট ২০২৫, ০৩:২১ পি.এম.
ছবি: সংগৃহীত

আগামী ১ সেপ্টেম্বর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ২ সেপ্টেম্বর দুপুর দুইটায় নয়াপল্টন থেকে বর্ণাঢ্য র‌্যালি করবে বিএনপি। ৩ সেপ্টেম্বর সারাদেশের উপজেলা ও পৌর এলাকায় আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপন, মৎস্য অবমুক্তকরণসহ নানা ধরনের সামাজিক কর্মসূচি পালন করবে দলটি। ৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গোলটেবিল বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বুধবার (২০ আগস্ট) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩১ আগস্ট দুপুর দুইটায় রমনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন ১ সেপ্টেম্বর ভোরে দলীয় পতাকা উত্তোলন ও বেলা ১১টায় দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দোয়া, ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে। একইদিন সারাদেশের সকল মহানগর ও জেলা পর্যায়ের নেতারা আলোচনা সভা ও র‌্যালি করবে। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের