• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

বৈরু থেকে দেশে ফিরলেন আরও ৮৫ জন

   ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:২৯ পি.এম.
সংগৃহিত ছবি

জ্যৈষ্ঠ প্রতিবেদক 

যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরেছেন আরও ৮৫ বাংলাদেশি। পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় তারা ঢাকায় ফেরেন।

বাংলাদেশ সরকারের ভাড়া করা ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার সকাল ৭টা ২১ মিনিটে তারা রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম প্রতিনিধিরা বিমানবন্দরে তাদের স্বাগত জানান।

এ সময় তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় খাদ্য এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেয় আইওএম। ১৬টি ফ্লাইটে লেবানন থেকে নিরাপদে দেশে ফিরে এলেন মোট ১ হাজার ৪৮ বাংলাদেশি। 

মামুন/ভিওডি বাংলা 


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক নিয়োগ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
পরিবেশমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ উপ-হাইকমিশনারের সাক্ষাৎ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ
রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ