• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিস্ফোরণ মামলায় ফখরুলসহ ৬৫ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০২:৪৮ পি.এম.
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস-ছবি সংগৃহীত

রাজধানীর রমনা মডেল থানায় দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিব চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান।

অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রমনা এলাকায় দলটির নেতাকর্মীরা যানবাহনে ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেন। এ ঘটনায় ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল মির্জা ফখরুলসহ ৫৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

পরে ২০২৪ সালের ২১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক মামুন হাসান আদালতে দুটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে ৬৫ জনকে অব্যাহতির সুপারিশ করা হয়। গত বছরের ১৮ ডিসেম্বর ঢাকার সিএমএম আদালত প্রতিবেদন গ্রহণ করে তাদের অব্যাহতি দেন। পরবর্তীতে বিস্ফোরণ আইনের প্রতিবেদনটি মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের