• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পাবনায় মাদ্রাসাছাত্র অপহরণের ৬ঘন্টা মধ্যে উদ্ধার করল র‍্যাব

পাবনা প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৫:০১ পি.এম.
অপহরণকারী সবুজ হোসেন ও অপহৃত লামিম। ছবি সংগৃহীত

পাবনা শহরের জামিয়া আশরাফিয়া মাদ্রাসা থেকে এক ছাত্রকে অপহরণের ৬ ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে র‍্যাব। ঘটনার সাথে জড়িত অপহরণকারী আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে র‍্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে বুধবার সকাল সাড়ে ১১টার দিকে অপহরণেন ঘটনা ঘটে। 

অপহৃত লামিম আহমেদ ফয়সাল (১১) পাবনা জামিয়া আশরাফিয়া মাদ্রাসা মক্তব বিভাগের ছাত্র। সে পাবনার ঈশ্বরদী উপজেলার চর গড়গরিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। 

আর আটক অপহরণকারী হলেন, সদর উপজেলার আতাইকুলার থানার ধর্মগ্রামের আতিকুর রহমানের ছেলে সবুজ হোসেনকে (১৯)। 

র‍্যাব-১২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এনামুল হক জানান , মাদ্রাসা থেকে অপহরণের পর শিশুটির বাবার কাছে ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর র‍্যাব-১২-এর গোয়েন্দা ও প্রযুক্তি টিম অভিযান শুরু করে। 

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী সবুজ হোসেনকে (১৯) আটক করা হয়। এ সময় ভিকটিমকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে আটককৃত অপরণকারীকে পাবনা সদর থানা হস্তান্তর করে র্যাব। পরে সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার