• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে: শায়খে চরমোনাই

নিজস্ব প্রতিবেদক    ২১ আগস্ট ২০২৫, ০৭:২৯ পি.এম.
মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। ছবি: সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর  সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন, শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই। আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে। আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) নগরীর গির্জা মহল্লা ( বিবির পুকুর উওর পাড় ) প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল  মহানগরের উদ্যোগে নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন  এর সঞ্চালনায় ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ  অনুষ্ঠিত হয়।

চরমোনাই বলেন, "শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।  ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।  

তিনি বলেন, "৩৪ বছরের পথচলায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রমাণ করেছে যে, নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী চেতনা দিয়েই ছাত্রসমাজকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব। এ ধারাবাহিকতায় বরিশাল মহানগরের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।"

ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার,সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান,ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারী আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের