• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

গণপরিষদ নির্বাচনের দাবিতে মাঠে এনসিপি: আখতার হোসেন

রংপুর প্রতিনিধি    ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৪ পি.এম.
জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন। সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাইছে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পর জাতীয় নির্বাচন হোক। তবে অনেকেই শুধু সংসদ নির্বাচন চায়। এ বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, “বাংলাদেশের সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসনসহ প্রতিটি জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠা করতেই মাঠে কাজ করছে এনসিপি।”

তিনি আরও বলেন, “গণপরিষদ নির্বাচনসহ সংস্কার ও বিচারকে দৃশ্যমান করার জন্য আমরা কাজ করছি। একইসঙ্গে সরকার যে সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা করছে, তা দ্রুত বাস্তবায়নের জন্য জনমত গঠনেও কাজ করছি। সারাদেশে গণমানুষকে সঙ্গে নিয়ে আমরা সামনে এগোতে চাই।”

এনসিপি নেতা জানান, সরকারের ঘোষিত সময়সীমায় নির্বাচন হতে পারে, তবে তার আগে সংস্কার বাস্তবায়ন, বিচার ব্যবস্থার উন্নতি, মাঠপর্যায়ের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। অন্যথায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে এদিন আখতার হোসেন তার নির্বাচনী এলাকা রংপুর-৪ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির রংপুর মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগর নেতারা।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের