• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পশ্চিম বাঁশখালীতে নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ১১:৩৫ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের অন্তর্গত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট্য ব্যাংকার ও সমাজসেবক মোহাম্মদ মোরশেদুল আলম।

বৃহস্পতিবার (২১আগস্ট) দুপুর ১২ টায় পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ'র হলরুমে নব নির্বাচিত সভাপতির সাথে সৌজন্যে স্বাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন পরিচালনা পরিষদের অপরাপর সদস্য ও শিক্ষক শিক্ষিকা মন্ডলীগণ।

নব নির্বাচিত সভাপতির প্রথম দিন স্কুলে আগমন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীরা রাস্তার দুই পাশে দাড়িয়ে নবনির্বাচিতকে ফুলেল শুভেচ্ছা জানান ও বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণ।

সভাপতি তার বক্তব্যে বলেন,  ‘একটি ভালোমানের শিক্ষা প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য হলো শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালনা করে শেখার আগ্রহ সৃষ্টি করা, এটি সমাজের গুরুত্বপূর্ণ অংশ যা ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত ও সঠিক পথে চালিত করে।’

এসময় উপস্থিত ছিলেন, এডহক কমিটির সদস্য সচিব পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ তৌহিদুর রহমান, স্কুলের প্রতিষ্ঠতা সভাপতি মরহুম মাস্টার ফয়েজ আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান আবু হেনা চৌধুরী, শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মাশুক ইলাহী, অভিভাবক সদস্য মোহাম্মদ সালাহ উদ্দিন কাদের চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের ও সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সকল ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী