• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চোর সন্দেহে গণপিটুনিতে স্কুলছাত্র নিহত, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি    ২২ আগস্ট ২০২৫, ০২:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে গণপিটুনির ঘটনায় মাহিন (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ সময় আরও দুই যুবক আহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) গভীর রাতে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। নিহত মাহিন স্থানীয় কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র। তিনি কাঞ্চননগর গ্রামের মনু মিয়ার ছেলে। আহতরা হলেন একই এলাকার রাহাত (১৬) ও মানিক (১৯), যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে সাগর আলী তালুকদার বাড়িতে চুরির চেষ্টা হয়। এ সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে তিনজনকে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাদের বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মাহিন মারা যান। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাঞ্চননগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াকুব আলী জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত করা যায়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ দায়ের হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

নিহতের পরিবার ও স্থানীয়রা দাবি করেছেন, মাহিন নিরপরাধও হতে পারেন এবং প্রকৃত ঘটনা কী তা স্পষ্ট নয়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী