• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ভারতের কাছে ২-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক    ২২ আগস্ট ২০২৫, ০৫:৪৪ পি.এম.
ছবি: সংগৃহীত

চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অনূর্ধ্ব-১৭ সাফের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারতীয় মেয়েরা। যেখানে ১৪ মিনিটেই ভারতকে এগিয়ে দেয় পার্ল ফার্নান্দেস। এরপর বাংলাদেশ সমতায় ফেরার এবং ভারত লিড বাড়ানোর উল্লেখযোগ্য সুযোগ তৈরি করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছিল। ৭৬ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল হজম করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি অর্পিতা বিশ্বাসের দল।  

মেয়েদের সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। হেরেছে ২-০ গোলে। যদিও এর আগে টুর্নামেন্টটির আয়োজক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে লাল-সবুজের মেয়েরা আসর শুরু করেছিল। বিপরীতে, নেপালকে ৭-০ গোলে উড়িয়ে শক্তিমত্তার প্রমাণ দিয়েছিল ভারতীয় মেয়েরা, আজও (শুক্রবার) তারা জয়ের ধারাবাহিকতাই ধরে রাখল।

বাংলাদেশকে এদিনও হাই-লাইন ডিফেন্স নিয়ে নামিয়েছেন কোচ মাহবুব। ১৪ মিনিটে ডিফেন্ডারদের কাটিয়ে বক্সের ভেতর ঢুকে ভারতের পার্ল ফার্নান্দেজ জোরালো শট নেন। গোলরক্ষক ইয়ারজান দুই হাত দিয়ে ঠেকাতে চাইলেও পরাস্ত হন গতির কাছে। হাত ফসকে বল জালে জড়ায়। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে উঠলেও ফিনিশিং দিতে পারছিল না। উল্টো ৪১ মিনিটে আরেকটি গোল হজম করতে পারত। তবে ভারতের প্রিতিকা বর্মন স্লিপ খেয়ে পড়ে যান। বিরতির আগমুহূর্তে আশ্চর্যজনকভাবে দুজন খেলোয়াড় বদলি নামান বাংলাদেশ কোচ।

দ্বিতীয়ার্ধের শুরুতে উভয় দলের খেলাই চলছিল ঝিমিয়ে পড়া গতিতে। উভয় দল আক্রমণে উঠেও বাধাগ্রস্ত হয় রক্ষণে এসে। এরই মাঝে বদলি নামা বোনিফিলিয়া ‍শুল্লাই ৭৬ মিনিটে ভারতকে দ্বিতীয় দফা এগিয়ে দেন। কর্নার থেকে উড়ে আসা বল কিছুটা লাফিয়ে পায়ের এক স্পর্শে বাংলাদেশের জালে জড়ান তিনি। ব্যবধান ঘোচাতে মরিয়া বাংলাদেশ ভারতের রক্ষণে গিয়ে কোনো সুযোগই পাচ্ছিল না। শেষ পর্যন্ত ২-০ গোল হার নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে