• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে: আযম খান

নিজস্ব প্রতিবেদক    ২২ আগস্ট ২০২৫, ০৬:২৫ পি.এম.
বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান। ছবি: সংগৃহীত

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এই দলটি একদিকে ৩০০ আসনে প্রার্থী দিয়েছে, অন্যদিকে পিআরের জন্য আন্দোলন করছে। এগুলো জাতির সামনে প্রতারণা করা ছাড়া আর কিছুই নয়। তারা গ্রামেগঞ্জে গিয়ে বলেছেন উমুক মার্কায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে। আমাদের নবী করিম (সা.) ও এমন কথা বলেনি। কারণ বেহেশতের টিকেট দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তায়ালা। এরা একদিকে ধর্মের সাথে প্রতারণা করছে।

শুক্রবার (২২ আগস্ট) বিকালে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার মডেল সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আযম খান বলেন, আমরা শেখ হাসিনা উত্তরসূরী নয়। আমরা বেগম খালেদা জিয়ার উত্তরসূরী। হাসিনার আমলের মতো কেউ দুর্নীতিতে জড়াবেন না, তাহলে হাসিনার মতো অবস্থা হবে আমাদেরও। আজ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।

উপজেলা বিএনপি আহ্বায়ক ডা. জামাল উদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া, সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজান, চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মো. হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দীন সাবু, যুগ্ন আহবায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান প্রমুখ।

সম্মেলন শেষে জামাল উদ্দীনকে সভাপতি ও সিরাজ উদ্দিনকে সাধারণ সম্পাদক করে রামগতি উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। সাথে সাহেদ আলী পটুকে সভাপতি ও আল আমিন মুর্তজাকে সাধারণ সম্পাদক করে রামগতি পৌরসভা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের