• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে ২ পরিবারের ৯ জন দগ্ধ

নারায়ণগঞ্জ প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ০৯:২৪ এ.এম.
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আধাপাকা ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে দুটি পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) ভোরে হিরাজিল গ্রামে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি গ্যাস লাইন থেকে বিস্ফোরণ বলে ধারণা করা হলেও পরে জানা যায়, ফ্রিজের কম্প্রেসার ফেটে যাওয়াই আগুনের মূল কারণ।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মিরন মিয়া জানান, “ফ্রিজের কম্প্রেসার থেকেই বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়েছে। ঘরে বা আশপাশে অন্য কোনো গ্যাসের চিহ্ন পাওয়া যায়নি।”

দগ্ধরা হলেন-দিনমজুর তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫) ও দুই সন্তান তৃষা আক্তার (১৭) এবং আরাফাত (১৫); দিনমজুর হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২) ও তিন সন্তান ইমাম উদ্দিন (১ মাস), জান্নাত (৪) এবং মুনতাহা (১১)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার জানিয়েছেন, ৯ জন দগ্ধ রোগীকে হাসপাতালে আনা হয়েছে। দগ্ধদের শরীরের পুড়ে যাওয়া অংশের হার: হাসান ৪৪%, সালমা ৪৮%, আসমা ৪৮%, তৃষা ৫৩%, জান্নাত ৪০%, মুনতাহা ৩৭%, এবং এক মাস বয়সি ইমাম ৩০%। তবে তানজিল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।

দগ্ধ হাসানের ভাই রকিবুল বলেন, ‘দুই পরিবার দিনমজুরের কাজ করতেন ও আধা সেমিপাকা ঘরে থাকতেন। রাতের হঠাৎ বিস্ফোরণেই তারা দগ্ধ হন। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’
 

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী