• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ভারতে আটক ১ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

কুষ্টিয়া প্রতিনিধি    ২৩ আগস্ট ২০২৫, ১১:২১ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ভারতে অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হওয়া ১ বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (২২ আগস্ট)  কুষ্টিয়া -৪৭ বিজিবির অধীনস্থ মেহেরপুর ভৈরব নদী সীমান্ত দিয়ে তাকে দেশে ফেরত পাঠানো হয়। জানা যায়, (২১ আগস্ট) রাতে কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৩২/১৫-আর এর নিকট থেকে ইকবাল হোসেন কে আটক করা হয়।

বিজিবির সূত্র থেকে জানা যায়, ইকবাল হোসেন মেহেরপুর ভৈরব নদীর মাঝ বরাবর নির্ধারিত শূন্য লাইন সাঁতরে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ তাকে আটক করে। পরে বিএসএফ তাদের ছবি ও নাম-ঠিকানা সংগ্রহ করে বিজিবির কাছে পাঠায়। বিজিবি সরেজমিন তদন্ত শেষে ১ জনের পরিচয় নিশ্চিত করে প্রতিবেদন জমা দেয়।

ফেরত বাংলাদেশী নাগরিক ইকবাল হোসেন মেহেরপুর জেলার গাংনী থানার কাথুলী ইউনিয়নের কুতুবপুর গ্রামের মো. জারাবাত হোসেনের ছেলে। 
 
পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের  সীমান্তে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে বিজিবি তাদের মেহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে শারীরিক পরীক্ষা করায়। স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের মেহেরপুর থানায় হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া  বিজিবি (৪৭)  ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহবুব মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারতে অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত আনা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতে আমরা সর্বদা সজাগ আছি।’

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী