• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মেসির ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক    ২৩ আগস্ট ২০২৫, ১২:৪৭ পি.এম.
আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল ২০২৫ সালের নভেম্বরে ভারতের কেরালা রাজ্যে প্রীতি ম্যাচ খেলবে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আনুষ্ঠানিকভাবে ভারত সফরের দিনক্ষণ ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে এএফএ জানায়, ‘লিওনেল স্কালোনির তত্ত্বাবধানে ২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনা দুইটি ফিফা উইন্ডোয় প্রীতি ম্যাচ খেলবে। প্রথমটি ৬-১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। দ্বিতীয়টি ১০-১৮ নভেম্বরের মধ্যে, যেখানে আর্জেন্টিনা ভারতের কেরালায় খেলবে।’

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরাহিমানও এ সফরের খবর নিশ্চিত করেছেন। তবে ভারতের কোন শহরে এবং কোন দলের বিপক্ষে ম্যাচ হবে তা এখনও চূড়ান্ত হয়নি। একইভাবে, অক্টোবরে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার প্রতিপক্ষও নিশ্চিত হয়নি।

এর আগে ২০১১ সালে ভারত সফর করেছিল আর্জেন্টিনা। সল্ট লেক স্টেডিয়ামে তারা ভেনেজুয়েলার বিপক্ষে খেলেছিল। এবারও কিছু জটিলতার কারণে মে মাসে সফর শঙ্কায় ছিল, কিন্তু পরে সব জটিলতা দূর হয়ে সফরের সূচি চূড়ান্ত হয়।

আর্জেন্টিনা দলের ভারত সফরের পর মেসি ব্যক্তিগতভাবে ‘গ্রেটেস্ট অব অল টাইম ট্যুর অব ইন্ডিয়া’ সফর করবেন। এতে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও দিল্লি ঘুরবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা বাছাইপর্বে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তারা সবার ওপরে আছে।

বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনেজুয়েলার ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচটি। এরপর ১০ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ খেলবে মেসির দল।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা