• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

ঢাবির আবাসিক সংকট নিরসনে ছাত্রদলকে প্রস্তাবনা দেয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক    ২৩ আগস্ট ২০২৫, ০৫:০৫ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোর সংকট নিরসন ও খাবারের মান উন্নয়নে সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে লিখিত প্রস্তাবনা তৈরির আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

ভিডিও বার্তায় তারেক রহমান বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মী এবং কিছু সংখ্যক শিক্ষার্থীর সঙ্গে আমি সরাসরি কথা বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবাসিক সংকট নিরসনে আবাসিক হলগুলোতে বসবাস এবং খাবারের মান বাড়ানো অত্যন্ত জরুরি। এ ব্যাপারে আমি শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে হলগুলোতে বিদ্যমান সমস্যা এবং সমাধানে একটি লিখিত প্রস্তাবনা বিএনপির কাছে উপস্থাপনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদেরকে আহ্ববান জানাই।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, “দেশের অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক- শিক্ষার্থীদের সাথে কথা বলে সেইসব বিশ্ববিদ্যালয় সমস্যা এবং সম্ভবনা নিয়ে সুপারিশসহ রিপোর্ট তৈরি করার জন্য ইতোমধ্যেই বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের সংশ্লিষ্ট নেতা-কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।”

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের