• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজশাহীর দূর্গাপুরের জীবিত মাছের চাহিদা সারা দেশে

রাজশাহী ব্যুরো    ২৩ আগস্ট ২০২৫, ০৫:০৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

তাজা মাছ বিক্রিতে রাজশাহীর মধ্যেই শীর্ষ স্থান দখল করে আছে দূর্গাপুর। প্রতিদিন প্রায় এক কোটি টাকার বেশি মূল্যের তাজা মাছ ঢাকা সহ বিভিন্ন জেলায় নিয়মিত সরবারহ করা হচ্ছে। ফলে এই উপজেলার মাছচাষিরা যেমন উৎসাহিত তেমন লাভবান হচ্ছে, এতে বাজারে ফরমালিন মুক্ত তাজা মাছ পাচ্ছে ক্রেতারা।

এই উপজেলা মাছ চাষের সফলতার পিছনে রয়েছে এক গল্প। দুই যুগ আগে থেকেই তাজা মাছ পাঠানোর প্রক্রিয়া শুরু হয়। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল ময়মনসিংহ,সহ প্রায় ২৫থেকে ৩০জেলায় প্রতিদিন মাছ পাঠানো হয়। এর ফলে রাজশাহী বাইরে মানুষ ফরমালিন মুক্ত মাছ খেতে পারে,এতে ওইসব এলাকায় তাজা মাছের চাহিদাও বেড়েছে।

দূর্গাপুরের হাট কানপাড়া গ্রামের সেলিম রেজা বলেন আমি প্রায় ৩০বছর থেকে মাছ চাষ করি, রাজশাহীর ভিতরে আমরাই প্রথম তাজা মাছ বাইরে সরবরাহ করি। সত্য কথা বলতে আগে তো নদী মাছ ছাড়া বাইরের এলাকায় তাজা মাছ দেখতাম না। আমরা প্রথম দূর্গাপুরবাসী রাজশাহী বিভাগের বাইরে তাজা মাছ বিক্রি করেছি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিন বিকেল থেকে ভোর রাতের মধ্যে ৪৫থেকে৫০ট্রাক তাজা মাছ নিয়ে দূর্গাপুর হতে দেশের বিভিন্ন প্রান্তে যায়। প্রতিটি ট্রাকে ৭০০থেকে৮০০কেজি মাছ থাকে। বর্তমানে মাছ চাষে এই উপজেলা ২০হাজার বেশি লোক জড়িয়ে আছে।

দূর্গাপুর উপজেলা বিভিন্ন মৎস্য আড়তদার সাথে কথা বলে জানা যায়, এখন শুধু পুকুর থেকে না,আড়ত থেকেও তাজা মাছ যাচ্ছে দূর্গাপুরে বাইরে।

আড়তদার আবুল হোসেন বলেন,আমরা আড়তে তাজা মাছ কিনি,সেই মাছ হাউস অথবা টাংকিতে সংরক্ষণ করি,পরবর্তী সময় ট্রাক যোগে বিভিন্ন জেলায় বিক্রি করি,এতে তাজা মাছে লাভটাও দ্বিগুণ হয়।

উপজেলা মৎস্য অফিস জানায়,দূর্গাপুর উপজেলায় সরকারি পুকুর রয়েছে ৩৮৯টি,জমির পরিমাপ১৬৪হেক্টর, মাছের উৎপাদন ৮৫৬মেট্রিক টন। বেসরকারি মালিকানা পুকুর রয়েছে ৫৯১১টি,জমির পরিমান ৩৮২৬হেক্টর,মাছের উৎপাদন ১৯৮৩২মেট্রিক টন। দূর্গাপুরে বাষিক মাছের চাহিদা রয়েছে ৪৩৩০মেট্রিক টন, মাছে সর্বমোট উৎপাদন ২০৩৪৯মেট্রিক টন,অর্থাৎ বাকী উদ্দীপ্ত ১৬০১৯মেট্রিক টন মাছ দূর্গাপুরে বাইরে সরবারহ হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃতানজিমুল ইসলাম বলেন, দুর্গাপুরে মাছ চাষ করে অনেক বেকার যুবক স্বাবলম্বী হয়েছে। মাছ চাষ করার জন্য চাষীদের নানাভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে, কয়েক বছরে দূর্গাপুরে দ্বিগুণ মাছ উৎপাদন হয়েছে। ফলে এখন মাছ দুর্গাপুরে উদ্বৃত্ত রয়েছে, যা দেশের বিভিন্ন জেলায় ট্রাক যোগ তাজা মাছ রপ্তানি করা হচ্ছে।এতে বিপুল পরিমাপ অর্থ আয় হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার