• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

রাজনীতি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয় : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০২:৩৫ পি.এম.
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনীতি করছি সম্মান এবং সেবাকে অগ্রাধিকার দিয়ে। রাজনীতি করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। কেউ যদি পকেটস্থ করার জন্য রাজনীতি করতে চান, তাহলে বিএনপি থেকে আপনাকে বিদায় নিতে হবে। তারেক রহমান কিন্তু এবার খুব কঠোর।

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ আয়োজন করা হয়। 

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘তারেক রহমান আগামী নির্বাচনের পরে জনগণের সমর্থন নিয়ে বিএনপির নেতৃত্বে দেশ পরিচালনার পরিকল্পনা তৈরি করেছেন। আমরা তার অপেক্ষায় আছি।

তিন বলেন, ‘তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশে আসার আগে কী কী পরিকল্পনা, কী কী কাজ, একদিকে দুর্নীতি বন্ধ করার ক্ষেত্রে কী উদ্যোগ গ্রহণ করতে হবে, অন্যদিকে সাধারণ মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে পরিকল্পনা করছেন।

কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুনের রহমান শামীম এবং প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এ বি এম আশরাফ উদ্দিন নিজান। 

কমলনগর উপজেলা বিএনপির সদস্যসচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী