• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

সাভার প্রতিনিধি    ২৪ আগস্ট ২০২৫, ০৩:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত

ঢাকা-১৯ আসন থেকে দুইটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে সড়কের ঢাকামুখী লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়।

রোববার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ চলে।

বিক্ষোভকারীরা জানান, ঢাকা-১৯ আসনে মোট ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে, ভোটার সংখ্যা ৭ লাখের বেশি। কিন্তু আসন পুনর্বিন্যাসে বিরুলিয়া ও বনগাঁও ইউনিয়নকে কেরানীগঞ্জের সঙ্গে যুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের বিরোধিতা করে তারা বলেন, দূরত্বজনিত কারণে কেরানীগঞ্জের জনপ্রতিনিধিদের সঙ্গে এই অঞ্চলের মানুষের যোগাযোগ সম্ভব নয়। এতে উন্নয়ন ব্যাহত হবে। তাই দুই ইউনিয়নকে সাভারের সঙ্গেই রাখার দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

স্থানীয় বাসিন্দা আয়ুব খান বলেন, “বিরুলিয়া ও বনগাঁওকে ঢাকা-২ আসনের সঙ্গে যুক্ত করলে এই অঞ্চলের মানুষ অবহেলার শিকার হবে। কেরানীগঞ্জ প্রায় ৩০-৪০ কিলোমিটার দূরে। ফলে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হবে।”

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সাহেল আহমেদ বলেন, ‌“অবরোধ চলাকালীন যান চলাচলে সমস্যা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

ভিওডি বাংলা/জা
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার