• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আবেগে আপ্লুত বুলবুল

স্পোর্টস ডেস্ক    ২৪ আগস্ট ২০২৫, ০৫:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করতে ছুটে যাচ্ছেন। রোববার (২৪ আগস্ট) দুপুরে তিনি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফতুল্লা স্টেডিয়ামও ঘুরে দেখেন বুলবুল। পরে তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ সমৃদ্ধ। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠেছিল। তখন এখানে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো।'

'এখনো নারায়ণগঞ্জের মানুষের ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।'-যোগ করেন তিনি।

ফতুল্লার মাঠে আরো অনেক উন্নয়ন দরকার বলে মনে করেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, 'খেলোয়াড়দের জন্য আরো সুযোগ সুবিধা দরকার। এখানে এসে ৩টা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করবো, যেনো নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি তা যেনো বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।'

'ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।'-যোগ করেন তিনি।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
বিশ্বকাপে নতুন ইতিহাস, মেসিকে ছাড়িয়ে শীর্ষে হ্যারি কেইন
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ
দেশজুড়ে খেলার মাঠ তৈরির উদ্যোগ, খালি জমির তালিকা দেওয়ার নির্দেশ