• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাজশাহীতে আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

রাজশাহী ব্যুরো    ২৪ আগস্ট ২০২৫, ০৫:১৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিভিন্ন দাবিতে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রাজশাহী বিভাগের আওতাধীন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫০ থেকে ৬০ জন আউটসোর্সিং কর্মচারী অংশগ্রহণ করেন। তারা ঠিকাদার ব্যতীত সরাসরি প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে নিয়োগ, চাকরির নিশ্চয়তা প্রদান, চাকরিচ্যুতদের পুনর্বহালসহ নানা দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন-
গোলাম কবীর, আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী বিভাগ মুকুল হোসেন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা আনোয়ারুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, রাজশাহী জেলা এছাড়াও অন্যান্য আউটসোর্সিং কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেলেও এখনো দাবিগুলো বাস্তবায়িত হয়নি। তারা আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ বাতিল করে সরাসরি নিয়োগ প্রদান, চাকরির নিশ্চয়তা নিশ্চিত করা, টেন্ডারের নামে অভিজ্ঞ কর্মচারীদের ছাঁটাই না করা, চাকরিচ্যুতদের পুনর্বহাল, বকেয়া বেতন দ্রুত পরিশোধ, কারণ ব্যতিরেকে চাকরিচ্যুতি বন্ধ করা এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ উল্লিখিত দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি রাজশাহী বিভাগীয় কমিশনারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার নিকট হস্তান্তর করেন। কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার