• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জে প্রতিপক্ষের দেওয়া আগুনে ঘরবাড়ি পুড়ে সর্বস্ব হারালো পরিবার

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৪:৫০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদের শিমুলিয়া গ্রামে ভয়াবহ হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বামী-সন্তান নিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এক গৃহবধূ।

রোববার (২৪ আগস্ট) বিকালে কিশোরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী পারভিন এ অভিযোগ তুলে ধরেন।

তিনি জানান, তার ছোট ছেলে সাকিব স্কুল থেকে উপবৃত্তির এক হাজার টাকা নিয়ে মেলায় যাওয়ার পথে শ্রীমন্তপুর এলাকার কয়েকজন যুবকের হাতে মারধর ও ছিনতাইয়ের শিকার হয়। পরে বিষয়টি জানাজানি হলে বড় ছেলে রাকিব প্রতিবাদ করলে উত্তেজনা তৈরি হয়।

এরপর সেদিন রাতেই ২০-৫০ জন যুবক তাদের বাড়িতে গিয়ে রাকিবকে খুঁজতে থাকে এবং স্বামী কাজল মিয়াকে প্রাণনাশের হুমকি দেয়। কাজল মিয়া ভয়ে তাদের কাছে ক্ষমাও চান।

পারভিন অভিযোগ করেন, ঘটনার জেরে গত ৮ আগস্ট রাত ১০টার দিকে বিল্লাল মেম্বারের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ২৫-৩০ জন লোক তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী কাজল মিয়াকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে তার বাম হাতের আঙুল কেটে যায়। পরে পেট্রোল ঢেলে বসতবাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ফলে তারা স্বামী-সন্তান নিয়ে আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে পারভিন পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা ও ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী