• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

যোগানিয়া শিক্ষার্থী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৬:৩২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যোগানিয়া শিক্ষার্থী আল- মামুন হত্যাকান্ডের বিচারের দাবীতে ফেস্টুন হাতে নিয়ে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও শিক্ষার্থীরাসহ সর্ব স্তরের জনগন।  সোমবার ২৫ আগষ্ট  সকাল ১১ টার দিকে নড়াইলে নড়াগাতী থানার  থানার যোগানীয়া বাসষ্টান্ডে শত শত মানুষের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

মানব বন্ধনে  মোঃ তনু শেখ বলেন, এতদিন অতিবাহিত হলেও পুলিশ কোন আসামী ধরতে পারেনি এবং স্কুল কর্তৃপক্ষও কোন পদক্ষেপ গ্রহন করেনি, এটা দুঃখজনক। হত্যাকারীদের দ্রুত আটক করে আইনের আওতায় আনার দাবী জানান তিনি।

যোগানীয়া ডুমুরীয়া নলামারা হাইস্কুলের শিক্ষক  খাইরুল আলম ভুইয়া প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। 

মামুনের মামা আমানত ইসলাম পারভেজ বলেন, চলতি মাসের ৮ তারিখে চিকিৎসাধীন অবস্থায় আল- মামুনের মৃত্যু হয়েছে। ১১ তারিখে মামলা হয়। আজ ২৫ তারিখ, অথচ পুলিশ কোন আসামী আটক করতে পারেনি। দ্রুত আসামীদের আটক করে আইনের আওতায় আনার জন্যই আজকের মানববন্ধন বলে তিনি জানান।

নিহতের বাবা হাবিবুর রহমান ও বোন মুসলিমা ও জাকিয়া সুলতানা বলেন,  আল মামুনকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি চাই। কিশোর গ্যাং এর বর্বরতায় আর কোন মা বাবার বুক যেন খালি না হয়। 

মানববন্ধনে নৃশংস এ হত্যাকান্ডের বিচার চেয়ে আরো বক্তব্য রাখেন স্থানীয় কাকা মিয়া লস্করসহ শিক্ষার্থীরা। 

 জানা যায়,  তুচ্ছ ঘটনার কারনে গত ২২ জুলাই ২০২৫ তারিখে দুপুরে যোগানিয়া বাজারের প্রহ্লাদ বিশ্বাসের সেলুনে চুল কাটাতে গেলে একই এলাকার নলীন নন্দীর ছেলে শিমুল নন্দীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে শিমুল সেলুনে থাকা চুল কাটা কাঁচি দিয়ে মামুনের গলায় আঘাত করলে মারাত্মক জখম হয়। পরে ,   ৮ আগষ্ট চিকিৎসা অবস্থায়  তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১১ আগষ্ট নিহতের বাবা মোঃ হাবিবুর রহমান বাদী হয়ে জড়িত ১৩ জনকে আসামী করে নড়াগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু, কোন আসামি  এ পর্যন্ত   আটক না হওয়ায় কারনে আজকের এই মানববন্ধন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার