• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কালিয়ায় বিএনপির নেতার হত্যায় মামলায় ৬ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি    ২৫ আগস্ট ২০২৫, ০৬:৪৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

নড়াইল জেলার কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দেওয়াডাঙ্গা গ্রামের বিএনপির দপ্তর সম্পাদক মাসুদ রানার হত্যার ঘটনায় একই উপজেলার পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাজল মোল্লাসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি আরও ১১ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. কাজল মোল্লা, সেতু মোল্লা, লিংকু শেখ, সিরাজুল ইসলাম ওরফে শিপুল মোল্লা, লিঠু মোল্লা ও তপু খান ওরফে হাশিব খান। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত ১১ জনের মধ্যে প্রথম সাত জন, তৈয়েবুর গাজী, হুমায়ুন মোল্লা, লিমন মোল্লা, হৃদয় খান, টনি মোল্লা, সোহাগ মোল্লা ও হাসমত মোল্ল—প্রত্যেকে ১০ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড; অনাদায়ে ১ মাসের সশ্রম কারাদণ্ড। বাকি চার জন হল:- নজরুল মোল্লা, রবি মোল্লা, আবুজর মোল্লা ও সম্রাট মোল্ল—প্রত্যেকে এক বছরের কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৭ দিনের সশ্রম কারাদণ্ড ভোগ করবেন।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় ২১ জনকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডালিয়া পারভীন বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার পর নিহতের স্বজন ও হামলায় ভুক্তভোগীরা বিচারকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তারা আদালতে বিভিন্ন স্লোগান দেন এবং নিহতের ন্যায়বিচার দাবি করেন।

প্রসঙ্গত, পাঁচ বছর আগে মাসুদ রানাকে প্রতিপক্ষ নির্মমভাবে হত্যা করে। বাদীপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটি নড়াইল আদালত থেকে ঢাকার দ্রুত ট্রাইব্যুনাল আদালতে স্থানান্তর করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার