• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

এবার রুমিন ফারহানাকে নিয়ে আরজে কিবরিয়ার পোস্ট

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ১১:৪৭ এ.এম.
আরজে কিবরিয়া-বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা-ছবি সংগৃহীত

জনপ্রিয় রেডিও জকি ও ইউটিউবার মো. গোলাম কিবরিয়া সরকার (আরজে কিবরিয়া) বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। করোনা পূর্ববর্তী এক ঘটনার স্মৃতিচারণ করে সোমবার (২৫ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ বিষয়ে একটি পোস্ট দেন। 

আরজে কিবরিয়া লিখেছেন, “বিএনপির রুমিন ফারহানাকে নিয়ে আজ একটা কথা পাবলিকলি বলি। কোভিডের কিছুটা আগের সময়ের ঘটনা। তখন ‘আপন ঠিকানা’ অনুষ্ঠানটির বয়স ছয় মাসের মতো। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছিলো পরিবার ফিরে পাওয়ার নানা গল্প। হঠাৎ করে আমার ফেসবুক পেজ হ্যাক হয়। আমি স্ট্যাটাস দিয়ে জানাই যে পেজটি বিপদে পড়েছে, হয়তো আর আপন ঠিকানা নিয়ে কাজ করা সম্ভব হবে না।

স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিটের মধ্যে এফএম-এর এক ভাই ফোন দিয়ে জানালেন, রুমিন আপনার পেজটির ব্যাপারে হেল্প করতে চেয়েছেন। এরপর তিনিই পেজটি পুনরুদ্ধারে সাহায্য করেন। যদি সেদিন পেজটা ঠিক না হতো তাহলে হয়তো আপন ঠিকানার পথচলা সেখানেই শেষ হয়ে যেত।”

তিনি আরও লিখেছেন, “সেদিন থেকে আজ অবধি ভদ্রমহিলার (রুমিন ফারহানা) সঙ্গে আমার একবারই কথা হয়েছে, নেক্সাস টিভিতে তাকে ইন্টারভিউ করার সময়। ইচ্ছা ছিল তার কন্যাসম মাকে দেখতে যাওয়ার, কিন্তু সময় হয়ে ওঠেনি। রুমিন, আপনাকে আমার কৃতজ্ঞতা আগে জানানো হয়নি। ব্যক্তিগতভাবে জানাতে পারতাম, তবে পাবলিকলি জানালাম-কারণ আপনিও আমার আপন ঠিকানার একজন যোদ্ধা।”

রুমিন ফারহানার প্রশংসা করে আরজে কিবরিয়া বলেন, “রাজনীতির বাইরের অসাধারণ একজন মানুষ হিসেবে আপনার প্রতি আমার শ্রদ্ধা সবসময়ই। ভালো থাকুন। খারাপ সময় কাটিয়ে উঠুন। আপনারা যখন মুখোমুখি হন, আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে না।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
বারবার সীমান্তে কেন গুলি করা হবে? প্রশ্ন রিজভীর
জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
জামায়াত আমির জনগণের নিরাপত্তা নিশ্চিতের পর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী
প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলস কাজ করছেন প্রধানমন্ত্রী: রিজভী