• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

আলোকদিয়ায় জমির বিরোধে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা

আলোকদিয়া (চুয়াডাঙ্গা) প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাবা-ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলোকদিয়া-ভালাইরপুরের চুলকানিপাড়ায় তুফানের চাতালের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আলোকদিয়া গ্রামের বাজারপাড়ার বাসিন্দা তৈয়ব আলী (৪৫) ও তার ছেলে মিরাজ (১৬)। 

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রাজু ও বাবুকে আটক করে থানায় নিয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার চাচাতো ভাই রাজুর মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। রাজু ও তার মামাতো ভাই বাবুর সঙ্গে এ নিয়ে প্রায়ই ঝগড়া হতো। মঙ্গলবার সকালে এরই জেরে রাজু ও বাবু ধারালো অস্ত্র দিয়ে তৈয়ব আলী ও তার ছেলে মিরাজকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই মিরাজ মারা যায়।

গুরুতর আহত অবস্থায় তৈয়ব আলীকে প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার অবস্থার অবনতি ঘটে। ফের সদর হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে দুপুর আড়াইটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একসঙ্গে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক খালেদুর রহমান বলেন, “জমিজমা বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত বাবু ও রাজুকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী