• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব : হাসনাত

নিজস্ব প্রতিবেদক    ২৬ আগস্ট ২০২৫, ০৫:৫২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব। এ সময় তিনি সংস্কার বাস্তবায়ন ও বিচার সম্পন্নের সুস্পষ্ট রূপরেখার দাবি জানান।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে বছরের পর বছর বিরোধী দল দমন করা হয়েছে। তবে ৫ আগস্টের পর এ ধরনের সংস্কৃতির পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা ব্যক্তিকে ইনডেমনিটি দিচ্ছি। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে নই, আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার চাই। 

তিনি বলেন, এনসিপিকে এভাবে ফ্রেম করা হয় যে, আমরা নির্বাচনবিমুখ। তবে নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, নির্বাচন আগামীকালও হতে পারে। তবে আমাদের ফোকাস হচ্ছে সংস্কার বাস্তবায়নের এবং বিচারের সুস্পষ্ট রূপরেখা দিতে হবে। সদিচ্ছা থাকলে ও রাজনৈতিক দলগুলোর ঐক্য থাকলে ফেব্রুয়ারির মধ্যেই সংস্কার ও বিচার সম্ভব।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের