• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে কৃষকের ৫ টি বসত ঘর পুড়ে ছাই

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৬:৪৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

সিরাজগঞ্জের তাড়াশে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে  দুই কৃষকের  ৫টি বসত ঘর  ছাই হয়ে গেছে। এতে কৃষকদ্বয়ের ১০ লক্ষ্য টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় । মঙ্গলবার (২৬ আগস্ট) রাত্রি আনুমানিক  ২.৩০ টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের খরখড়িয়া গ্রামের  মৃত আনছার আলীর পুত্র মোঃ আবু জাফর ও মোঃ জাগাঙ্গীর আলমের বসত ঘরে।ওই আগুন লাগার ঘটনাটি ঘটে ।  এলাকাবাসীর  ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুন ধরেছে। 

স্থানীয় প্রতিবেশীরা  জানান,  তারা গভীর  রাতে  মো. আবু জাফরের বাড়িতে  আগুন দেখতে পায় এবং  সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার  সার্ভিসের  কর্মীরা  এসে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই বসত ঘরে  থাকা ধান,চাল,নগদ টাকা,গহনা  দলিলাদি,আসবাবপত্রসহ  প্রায় লক্ষ্য টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। 

বাড়ির মালিক মো. আবু জাফর বলেন,আমরা  আগুনের তাপ পেয়ে ঘুম  জেগে দেখি আগুন দাউ দাউ করে জ্বলছে। তখন আমরা তাড়াহুড়া করে শিশু বাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়ে আসি। এরপরই গ্রামের লোকজন এসে আগুন নিভানোর চেষ্টা করে। 

পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন । এর মধ্যে আমার ও আমার ভাইয়ের  যা যা সম্পদ ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তাড়াশ উপজেলা  ফায়ার সার্ভিসের কর্মকর্তা মুহাম্মাদ  মুঞ্জুরুল আলম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনা হয়। বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার