• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি    ২৬ আগস্ট ২০২৫, ০৭:২৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পার্বত্য তিন জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা, ৬১ জেলার ন্যায় রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিলের দাবীতে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয় সামনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতাকর্মীরা এই মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলার (ভারপ্রাপ্ত) সভাপতি আবুল কালাম আজাদ সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো: মজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো: নাছির উদ্দিন।

সঞ্চালনায় ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহজালাল, জেলা ছাত্র পরিষদের সভাপতি আসিফ ইকবাল সহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন,বান্দরবান জেলায় বাজারফান্ড ভুক্ত জমির লীজের মেয়াদ ৯৯ বছর, বন্ধ রাখা ব্যাংক ঋণ চালু করা,রাঙ্গামাটি-খাগড়াছড়ি ও বান্দরবানে ভূমি ব্যবস্থাপনা চালু করা ও তথাকথিত রাজার সনদ বাতিল অতি বিলম্বে করতে হবে। তা না হলে নাগরিক পরিষদের নেতাকর্মীরা অতি শীঘ্রই বিভিন্ন কর্মসূচি ঘোষণা করবে এবং জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার মত কর্মসূচি ঘোষণা করবে।

ভিওডি বাংলা/ এমএইচ
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী